Specify Books In Favor Of হাজার বছর ধরে
| Original Title: | হাজার বছর ধরে |
| Edition Language: | Bengali |
| Literary Awards: | আদমজী সাহিত্য পুরস্কার |
Zahir Raihan
Hardcover | Pages: 120 pages Rating: 4.32 | 2106 Users | 79 Reviews
Representaion As Books হাজার বছর ধরে
উপন্যাসটি আমি ঠিক কতবার পড়েছি তার সঠিক কোনো হিসাব নেই। ক্লাস নাইন থেকে শুরু করে এস.এস.সি পরীক্ষা দেবার আগ পর্যন্ত কম করে হলেও ১৫ বার তো পড়েছিই। নৈর্বত্তিক এর জন্য তো দাগ দিয়েছিলাম প্রায় প্রতিটি শব্দের নিচে। উপন্যাস তো উপন্যাস, পাঠ্য বইয়ে লেখা বিশ্লেষণটাও প্রায় সমান সংখ্যক বার পড়েছি। খালি পড়তে বাদ ছিল এর মাধুর্য, ধরতে বাদ ছিল এর মমত্ববোধ। আগাগোড়া নিজের মমতার আচল দিয়ে উপন্যাসটিকে বেঁধে রাখা টুনি কই হারিয়ে গিয়েছিল কারণ আমার তো প্রমাণ করতে হবে কেন্দ্রীয় চরিত্র বুড়ো মকবুল, নায়িকা আম্বিয়া আর নায়ক মন্তু। কেটে টুকরো করবার অভিপ্রায় থাকলে মনে হয় মমত্ববোধ কাজ করে না। দৃষ্টি এড়িয়ে যায় ছোট ছোট সৌন্দর্য । “ওরা আসে ধল পহরের আগে, যখন পুবের আকাশে শুকতারা ওঠে”... হয়ে ওঠে শুধুই সময়নির্দেশক...ধলপহরের আগের শুকতারার মায়া আর পিছু নেয় না। যখন আমি চেষ্টায় থাকি শুধু এবং শুধুমাত্র আবহমান গ্রাম বাংলাকে খুঁজে বের করায় তখন আর প্রয়োজন পড়ে না “ইতিমধ্যে মন্তুর বুকের মধ্যে সিঁধিয়ে গেছে সে। মন্তু নিজেও জানে না কখন টুনিকে একেবারে কাছে টেনে নিয়েছে সে” লাইন দুটো উপলব্ধি করার। হাজার বছর ধরে চলে আসা নারী নির্যাতন আর কুসংস্কার আচ্ছন্ন সমাজের সার্থক চিত্রায়ন প্রমাণে ব্যস্ত থাকায় “শান্তির হাঁটের সেই রাতের পর টুনি তার অন্তর জুড়ে বসে আছে”...সেই রাত আর হয়ে ওঠে না হাজার বছরের মাঝে কোনো ব্যতিক্রমী রাত।এতদিন এতবার পড়ার পর, আজ প্রথম বার আমি উপন্যাসটির মায়ার ঘোরে পড়লাম...

Define Containing Books হাজার বছর ধরে
| Title | : | হাজার বছর ধরে |
| Author | : | Zahir Raihan |
| Book Format | : | Hardcover |
| Book Edition | : | Fourth Impression |
| Pages | : | Pages: 120 pages |
| Published | : | April 1984 by সন্ধানী প্রকাশনী (first published 1964) |
| Categories | : | Fiction. Classics. Novels. Romance |
Rating Containing Books হাজার বছর ধরে
Ratings: 4.32 From 2106 Users | 79 ReviewsJudge Containing Books হাজার বছর ধরে
' Hazar Bochor Dhore ' is the best classic of the time at being written. Zahir Raihan has shown his excellent writing skills and intellectuality at writing this book. Much better than any book of Humayun Ahmed. 💙আফসোস! আমাদের আর কোনো জহির রাযহানও নেই, হুমাযুন আহমেদও নেই
Unfortunately 5 stars is the highest

It tells a beautiful story about early village life in bangladesh. Great story. But the book was short and not detailed enough. Some phrases were oddly repeated again and again. Everything was so fast paced.
Bengal. . . Village Life . . . Golden Bengal . . .at its best.Words are not enough to review this utterly beautiful and emotional novel.A must recommended!
রাত বাডছে... হাজার বছরের পুরানো সেই রাত...কিছু উপনযাস শুধু বইযের পাতায নয বরং মানুষের জীবনে মিশে থাকে উপনযাসগুলো পডে মনে হয মানুষের জীবনের পরতিফলন দেখা যায "হাজার বছর ধরে" এমনই একটি উপনযাস

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.